ব্রাম্মনবাড়িয়াতে পরিবেশ সুন্দর রাখার উদ্যোগ


প্রবাস বার্তা ২৪ ডটকম ব্রাম্মনবাড়িয়া প্রতিনিধি নেজাম উদ্দীন সাগর: নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার। মশা মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই, এ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার উদ্যোগে ২৫-৩১ জুলাই ২০১৯ পর্যন্ত দেশব্যাপি মহাসড়ক ও পরিচ্ছন্ন সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি নবীনগর পৌরসভা থেকে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

এতে নবীনগর পৌর মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ কবির হোসেন, ওয়ার্ড কাউন্সিলর- নুরুজ্জামান, মোঃ জাঙ্গাগীর আলম, মোঃ রমজান উদ্দিন, দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি- আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি- মাহবুবুল আলম লিটন, উপজেলা প্রেসক্লাব সভাপতি- এম কে জসিম উদ্দিন, সিটিভির সিইও রবিন সাইফ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক – আবু কাউছার, উপজেলা যুবলীগ সভাপতি- সামস্ আলম, এসআই আব্দুর রহিম, এসআই আজিজ, সাংবাদিক জালাল উদ্দিন মনির ও মিঠু সুত্রধর পলাশ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *