প্রবাস বার্তা টোয়েন্টিফোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নেজাম উদ্দিন সাগর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মেঘনা নদী ভাঙ্গন পরিদর্শন আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি, এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
রবিবার সকালে প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক, এমপি নবীনগর ডাক বাংলো এসে পৌছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে নবীনগর থেকে স্পীড বোর্ডে উপজেলার মেঘনা নদী ভাঙ্গনের বিভিন্ন এলাকা কেদারখলা, নজরদৌলত, বাইশমোজা, চরলাপাং, সাহেবনগর ও মানিকনগর এলাকার ভাঙ্গন কবলিত একালা পরিদর্শন ও মতবিনিময় এবং বড়িকান্দি হয়ে ধরাভাঙ্গা পর্যন্ত মেঘনা নদীর তীরবর্তী বাধ সংরক্ষণ প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন ও দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- এম.এ হালিম, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান – জাকির হোসেন সাদেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান – শিউলি রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য – শাহরিয়ার বাদল, পৌর আওয়ামীগের সভাপতি – বোরহান উদ্দিন নসু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক – মোঃ মোশারফ হোসেন সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক – মোহাম্মদ নাসির উদ্দিন মহিলা আওয়ামীলীগের আহবায়ক- নুরুন্নাহার বেগম, ইউপি চেয়ারম্যান আজহার হোসেন জামাল, ভিপি এনাম আবু মুসা, পৌর আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক- খাইরুল আমিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নাঈম, উপজেলা যুবলীগ সভাপতি – সামস্ আলম, সাধারণ সম্পাদক- আশরাফুল আলম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক – গোলাম কিবরিয়া, পৌর যুবলীগ নেতা- আশরাফুল আলম জনি, ছাত্রলীগ নেতা- আবু সাঈদ, মনির খান সবুর, নাছির উল্লাহ, তাহসিন ভূইয়া রুম্মান প্রমুখ।
