সিলেটে শোকদিবসে আওয়ামীলীগের র‌্যালি, শ্রদ্ধা নিবেদন


প্রবাসবার্তা২৪ ডটকম, সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে শোক র‌্যালি করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।

পরে শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতীতে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেটজেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদকামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ,আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসিরউদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি আবদুল খালিক,যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেনসহ জেলা, মহানগরআওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা।

বিভিন্ন শ্রেণীপেশার মানুষের শ্রদ্ধাঞ্জলি :

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট  কেন্দ্রীয় শহীদমিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেপশারহাজারো মানুষ।

সকাল ১০ থেকে সিলেটে শুরু হয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম ।                                    সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিকসংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এর আগে সিলেট সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয় শোকর‌্যালি । নগরীর প্রধান প্রধানসড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *