প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃমুক্তিযু’দ্ধ ম’ঞ্চের হা’মলা এবং ভারতীয় আগ্রা’সনের প্রতিবাদে বিক্ষো’ভ মিছি’লের ডাক দেয়া হয়েছে। আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় সারা দেশে শিক্ষার্থীদের বি’ক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক।
জানা গেছে, ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতি’বাদ করায় সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হা’মলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আ’হত হয়েছেন। সেখানকার শিক্ষার্থীদের প্রতি’বাদে সংহতি প্রকাশ এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে আজ মঙ্গলবার(১৭ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশ করলে ডাকসু ভিপি নুরুল হক, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ উপস্থিত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ ও মুক্তিযু’দ্ধ মঞ্চ।
সরেজমিনে দেখা গেছে, আগে থেকেই স্বঘোষিত মুক্তিযু’দ্ধ মঞ্চের নেতা’কর্মী’রা ও বিত’র্কিত ছাত্রলীগ নে’তাকর্মীরা নুরুল হক নুরদের পূর্বঘোষিত কর্মসূচির বিষয়ে অবগত হয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেন। এরপর নুরুল হক নুর ও তার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নে’তাকর্মীরা রাজু ভাস্কর্যে সমাবেশের প্রস্তুতি নেয়ার সময়ে হঠাৎ বাধা দেয় ছাত্রলীগ ও মুক্তিযু’দ্ধ মঞ্চের এই নেতা-ক’র্মীরা।
এক পর্যায়ে তারা হা’মলা চালায়। এতে ডাকসু ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসন সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হোসেন এবং তারেক, সিফাতসহ বেশ কয়েকজন আ’হত হয়েছে। ডাকসু ভিপি নুরুল হক নুরের আঙুল ভেঙে গেছে, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এর হাটুতে গুরুতরও জখম হয়েছে এবং আইন বিভাগের শিক্ষার্থী তারেকের নাক ফেটে গেছে।
আ’হতদের ঢাকা মে’ডিকেল হাসপাতালে ভ’র্তি করা হয়েছে। হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, আমরা ভারতীয় আগ্রা’সন এনআরসির বি’রুদ্ধে প্রতি’বাদ করতে রাজুতে আসলে মুক্তিযু’দ্ধ মঞ্চ নামক সন্ত্রা’সী বাহিনী আমাদের উপর হা’মলা চালায়।
বিনা উস্কানিতে আমাদের উপর হাম’লা চালিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় নামক জায়গায় তারা আমাদের উপর হা’মলা করেছে। তাদের সরকার মদদ দিচ্ছে। এসময় নুর হামলার তী’ব্র নিন্দা জানান। হা’মলার শি’কার আ’হত আখতার হোসেন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই যে রক্ত ঝরেছে প্রয়োজনে জীবন দিবো তবু ভারতের আধিপত্য কায়েম হতে দিব না। সরকারের নীরব ভূমিকার জন্য দেশ আজ অ’ন্যের হাতে।
