রাজপরিবার নিয়ে লেখা গ্রন্থেও আগ্রহ হারান হ্যারি–মেগান


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকাকালে পরিবারটির জীবনকাহিনি নিয়ে প্রকাশিতব্য গ্রন্থ থেকেও নিজেদের গুটিয়ে রেখেছেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। এই দম্পতি বলেছেন, জীবনী গ্রন্থটিতে তাঁরা সাক্ষাৎকার বা এটি রচনায় কোনো অবদান তাঁরা রাখেননি।

দুজন লেখকের ফাইন্ডিং ফ্রিডম নামের বইয়ে হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও উইলিয়ামের স্ত্রী কেট উইলিয়ামের সঙ্গে হ্যারি–মেগানের সম্পর্কের অবনতির দিকটিও তুলে ধরা হয়েছে। বইটি আগামী মাসে প্রকাশিত হবে। তবে টাইমস ও সানডে টাইমস এর কিছু প্রকাশ করছে ধারাবাহিকভাবে।

টাইমস–এ প্রকাশিত বইয়ের এক অংশে বলা হয়, রাজপরিবারে থাকাকালে হ্যারি ও মেগানের সঙ্গে প্রিন্স উইলিয়াম ও কেটের সম্পর্কের এতটাই অবনতি ঘটেছিল যে এ দুই দম্পতির মধ্যে প্রাসাদের ভেতরেই কথা হতো কালেভদ্রে। প্রাসাদে কর্মরতদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছিলেন হ্যারি–মেগানের আস্থাভাজন।
, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *