Author: Probashbarta 24

  • বিশ্বনাথে পুষ্টি সমন্বয় কমিটির সভা

    বিশ্বনাথে পুষ্টি সমন্বয় কমিটির সভা

    প্রবাস বারতা২৪.কম বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার বেলা ১টায় উপজেলা বিআরবিডি হল রুমে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুর রহমানের পরিচালনায় সভায়  বক্তারা বলেন, সিলেট বিভাগে অপুষ্টির হার অধিক। বিশেষ করে খর্বাকৃতির হার।…

  • বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটির সভা

    বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটির সভা

    প্রবাস বারতা২৪.কম বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, সকল অনিয়ন-দূর্নীতিকে জাদুঘরে পাঠিয়ে সুষ্ট-সুন্দরভাবে ও সচ্চতা-জবাবদিহিতার মাধ্যমে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে। তদন্ত সাক্ষেপে সকল মাদক ব্যবসায়ী ও চোরকারবারীদেরকে আইনের আওতায় আনা হবে। এব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া…

  • সিলেট চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সাক্ষাৎ

    সিলেট চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সাক্ষাৎ

    প্রবাসবার্তা২৪.কম, সিলেটঃ ভারতীয় সহকারী হাই কমিশনার মি. এল. কৃষ্ণমূর্তি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রোববার বিকেল ৪টায় চেম্বার বোর্ড রুমে এ সাক্ষাত অনুষ্টিত হয়। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার সিলেট চেম্বারের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে সিলেট চেম্বার অব কমার্সের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে চমৎকার বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সিলেটকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে ভারতে একই ধরণের পণ্য রফতানি হচ্ছে। রফতানি বাণিজ্যের প্রসারে পণ্যের মধ্যে বৈচিত্রতা আনয়ন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। ভারত-বাংলাদেশ উভয় দেশই পর্যটন খাতে সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। উভয় দেশের বিনিয়োগকারীগণ পর্যটন খাতে যৌথভাবে বিনিয়োগ করে দারুণ লাভবান হতে পারেন। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সিলেট চেম্বার কাজ করে যাচ্ছে। চলতি মাসের ২২-২৩ তারিখে আসামের গোহাটিতে অনুষ্ঠিতব্য ইন্দো-বাংলা স্টেকহোল্ডার মিটিং এ সিলেট চেম্বারের পক্ষ থেকে প্রতিনিধিদল যোগদান করবে। তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য ভারতীয় সহকারী হাই কমিশনার মিঃ এল কৃষ্ণমূর্তিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র। দুই দেশের মধ্যে প্রতি বছর বিপুল পরিমান আমদানী-রফতানি বাণিজ্য হয়ে থাকে। যা দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তিনি ব্যবসায়ীদেরকে দীর্ঘমেয়াদী ভারতীয় ভিসা প্রদানের আহবান জানান। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সহকারী হাই কমিশনের যেকোন কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী,  মোঃ আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান, ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ পুজারী, কমার্শিয়াল রিপ্রেজেনটেটিভ  সঞ্জীব কুমার।

  • নগরীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

    নগরীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

    প্রবাসবার্তা২৪.কম, সিলেটঃ সিলেট নগরীর সোবহানীঘাট থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যব-৯। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

  • ওসমানী বিমান বন্দরে ৭৯৮ কার্টন সিগারেট জব্দ

    ওসমানী বিমান বন্দরে ৭৯৮ কার্টন সিগারেট জব্দ

    প্রবাসবার্তা২৪.কম, সিলেটঃ সিলেট ওসমানী আন্তর্তাজিক বিমান বন্দর থেকে রোববার ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।বিজি ২২৮ বিমানের ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ তল্লাশি চালিয়ে রোববার সকাল ৭টায় সিগারেটের চালানটি জব্দ করে বিমান বন্দর কাস্টমস। জানা গেছে, সিগারেটের চালানটি দুবাই থেকে আনা হয়েছে। যাদের লাগেজে সিগারেট পাওয়া গেছে তারা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আইয়ব আলীর ছেলে ওসমান ফারুক, ফেনী জেলার ফুলগাজি উপজেলার দক্ষিণ বড়িয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. রায়হান এবং চট্রগ্রামের হাটহাজারির বালুখালি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ মামুন। বিমান বন্দর কাস্টমস সূত্র জানায়, তিন যাত্রীর ৬টি লাগেজ তল্লাশি করে আপেল ফ্লেভারের ‘মন্ড’ সিগারেট ৪৬৪ কার্টন, ‘স্ট্রবেরি’ ফ্লেভারের ২৩০ কার্টন এবং ১০৪ কার্টন ‘ইজি’ সিগারেট জব্দ করা হয়। যেখানে মোট ১ লাখ ৫৯ হাজার ৬০০ শ লাকা সিগারেট রয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। সিলেট ওসমানী বিমান বন্দর কাস্টমসের উপকমিশনার ছয়দুল আলম বিদেশি সিগারেট জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • কী অপরাধ ছিল এই ছোট্টো অবুঝ শিশুটির ?

    কী অপরাধ ছিল এই ছোট্টো অবুঝ শিশুটির ?

    প্রবাসবার্তা২৪.কম, সিলেটঃ ছবিটি দেখে আঁতকে উঠবে সবাই কতটা পাশবিক, নারকীয় বর্বরোচিত নৃশংস হত্যাকান্ড। ৫ বছরের একটি শিশুটিকে নরপিচাশরা হিংসার বশবর্তী হয়ে শিশু তুহিনকে সারা শরীর ক্ষত-বিক্ষত করেছে, তার  দুইকান পুরুষাঙ্গ কেটে ফেলেছে, পেটে ছুড়ি ডুকিয়েছে। এতো টুকুন বাচ্চার উপর এমন পাশবিক নির্যাতন কোনো মানুষ করতে পারে? প্রকৃত অর্থে এরা মানুষ রূপী অমানুষ হায়েনা গত রবিবার রাতে তুহিনের…

  • আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ: তুহিন মালিক

    আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ: তুহিন মালিক

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ মূলত বাংলাদেশের অংশ বলে দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী ড. তুহিন মালিক। তিনি বলেন, ১৯৪৭ সালে দেশভাগের সময় ব্রিটিশদের কূটচালে এই রাজ্যগুলো বাংলাদেশের হাতছাড়া হয়। তুহিন মালিক বলেন, ভারতের মতো বড় দেশে এই রাজ্যগুলো তাদের ন্যায্য অধিকার পায় না। তাই এই তিনটি ভারতীয় রাজ্যকে বাংলাদেশের…

  • আসুন, ভালো মানুষগুলোর পক্ষে সোচ্চার হই, না হলে তারা হারিয়ে যাবে : তুহিন মালিক

    আসুন, ভালো মানুষগুলোর পক্ষে সোচ্চার হই, না হলে তারা হারিয়ে যাবে : তুহিন মালিক

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরা হুইপ শামসুল হক চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। হুইপের মতে ক্যাসিনো বন্ধ করা যাবে না, এগুলো বন্ধ করলে নাকি ছেলেরা বেকার হয়ে যাবে, রাস্তায় ছিনতাই করবে। সাইফুল আমিন, একজন পুলিশ পরিদর্শক। পুলিশে চাকরী করলেও সবার মত তিনিও দেশের একজন নাগরিক।…

  • সোমবার সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

    সোমবার সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি এবং সীমান্তে র‌্যাবের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দেশের প্রতিটি জেলায় এ কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাদেশে বিক্ষোভ…

  • ব্রেকিং নিউজ : আরও এক কলেজ ছাত্রকে কু’পিয়ে হ’ত্যা

    ব্রেকিং নিউজ : আরও এক কলেজ ছাত্রকে কু’পিয়ে হ’ত্যা

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকায় ছু রিকাঘাতে শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজছাত্র খু’ন হয়েছেন। বিসর্জনের জন্য নাচানাচি করে প্রতিমা নিয়ে যাওয়ার সময় কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের ছু’রিকাঘাতে নিহ’ত হয় সে। নিহ’ত শাওন ময়মনসিংহ কমার্স কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী এবং নগরীর ব্রাহ্মপল্লী এলাকার সুভাষ ভট্টাচার্যের ছেলে। এতে জড়িত…