-
বিএনপির আমলেই টেন্ডারবাজি শুরু হয়েছে – ওবায়দুল কাদের

প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকারের আমলেই দেশে টেন্ডারবাজি শুরু হয়েছিল। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজত্ব বিএনপির সময় থেকে শুরু হয়। কিন্তু বিএনপি এসব লোকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। এজন্য বিএনপির উচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া। সেই সঙ্গে শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সিলেটে পৌঁছে নেতাকর্মীদের নিয়ে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন তিনি। সিলেট আওয়ামী লীগের প্রবীণ নেতা আ.ন.ম শফিকুল হকের শোক সভায় যোগ দিতে তিনি দুপুর ১২টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিকেলে তিনি নগরীর রিকাববিাজারস্থ কবি নজরুল অডোটিরিয়ামে প্রয়াত আওয়মিী লীগ নেতা আ.ন. ম শফিকুল হক স্মরণে শোকসভায় বক্তব্য রাখবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুরর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
-
মেঘা প্রকল্পের নামে মেঘা লুট হচ্ছে – মির্জা ফখরুল

প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী : কেসিনো এখন ঘরে ঘরে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫০ থেকে ৬০ জন মানুষ মারা যাচ্ছে। সরকার গ্যাস বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। সরকারের সবাই লুটেরা। মেঘা প্রকল্পের নামে মেঘা লুট হচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে…
-
‘দুর্নীতির বিরুদ্ধে’ র্যাবের সাঁড়াশী অভিযান

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতি এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানে ছাত্রলীগ, যুবলীগের পর নতুন টার্গেট কী হচ্ছে? এনিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগে নানা আলোচনা চলছে। হঠাৎ করে এখন কেন দল এবং সহযোগী সংগঠনগুলোর নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে? আওয়ামী লীগের ভিতরেই অনেকে এই প্রশ্ন তুলেছেন। কারণ কী হতে পারে? শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী…
-
বিএনপির সিলেটে বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর রেজিস্টারি সমাবেশ শুরু হয়। বিভাগীয় মহাসমাবেশে সিলেট রেজিস্টি মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠে জায়গার সংকুলন না হওয়ায় বিএনপির নেতাকর্মীরা মাঠের পাশের…
-
দেশ ছেড়ে ‘পালিয়েছেন’ ৩০০ নেতাকর্মী

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ রাজনীতির নামে দুর্নীতি, চাঁদাবাজি, পেশিশক্তির প্রয়োগসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় চলছে শুদ্ধি অভিযান। এ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে অপকর্ম করে দলের ইমেজ ক্ষুণ্নকারী নেতাকর্মীরা আছেন ‘দৌড়ের ওপর’। ছাত্রলীগের শোভন-রাব্বানীর পদত্যাগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, জি কে…
-
‘ধরা যখন পড়েছি তখন আর চুপ থেকে ফায়দা কী‘ এবার ফেঁসে যাচ্ছেন অনেক পুলিশ কর্মকর্তা

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ ‘স্যার, ধরা যখন পড়েছি, তখন আর চুপ থেকে ফায়দা কী। আমি সব বলব। কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার কইরেন না। আমি একাই দোষী নই। সম্রাট ছাড়া কিভাবে ক্যাসিনো ব্যবসা হয়? কাউসার ও সাঈদও আমার সহযোগী। জি কে শামীমও এই কারবারে জড়িত। ক্যাসিনো মানে জুয়া খেলা। এখানে কাঁচা টাকা। শত…
-
জুয়ার আসরের টাকার ভাগ কাদের পকেটে যায়!

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন যুবলীগ নেতাদের শতাধিক অবৈধ জুয়া ও মদের আসর নিয়ে সারাদেশে চলছে তোলপাড়। অস্ত্র, নারী, জুয়ার সামগ্রী ও মদসহ যুবলীগ নেতা খালেদ মাহমুদ গ্রেফতার হলেও রাজধানীতে ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক সেই ইসমাইল হোসেন সম্রাট এখনো ধরা-ছোয়ার বাইরে। গ্রেফতার…
-
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ করেই কোটিপতি জয়নাল, বাঁশখালীতে নির্মাণ হচ্ছে কোটি টাকার বাড়ি

প্রবাস বার্তা২৪.কম ডেস্ক রিপোর্টঃ ২০০৪ সালে ডবলমুরিং নির্বাচন অফিসের অফিস সহায়ক পদে নিয়োগ পান বাঁশখালীর জয়নাল আবেদীন (৩৫)। তার মতে, ২০১৪ সাল থেকে জনপ্রতি ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবৈধ উপায়ে সরবরাহ শুরু হয়। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকলেও মধ্যস্থতা করতেন জয়নাল আবেদীন। আর এ কাজের জন্য তিনিও মোটা অংকের…
-
স্বাধীনতার পর আর কেউ স্থায়ীভাবে বাংলাদেশ থেকে ভারতে যায়নিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের লন্ডন প্রতিনিধি আব্দুল হাই সঞ্জুঃ কয়দিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ১৯৭১ সালের পর কোনো বাংলাদেশি ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য যায়নি। বিএনপির সুরও একই রকম। বিএনপির মহাসচিবও একই কথা বলে আওয়ামীলীগকে পরোক্ষভাবে ক্রেডিটও দিলেন। তিনি বললেন, বাংলাদেশের অর্থনীতি ভারতের চেয়ে ভালো। ‘’স্বাধীনতার পর আর কেউ স্থায়ীভাবে বাংলাদেশ থেকে ভারতে যায়নি বলে দাবি…
-
বাংলাদেশে দুর্নীতির শেকড় আরও গভীরে: টিআইবি

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ ছাত্র ও যুব নেতাদের দুর্নীতির যে চিত্র প্রকাশ পাচ্ছে তা অতি সামান্য, লোমহর্ষক দুর্নীতির শেকড় আরও গভীরে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, চলমান অভিযান উৎসাহব্যঞ্জক ও জনমনে প্রত্যাশার সৃষ্টি করবে। তবে এর ফলে দুর্নীতি নিয়ন্ত্রণে কী ফল পাওয়া যাবে তা নির্ভর করবে এটি কতটুকু সর্বব্যাপী…