-
অনুপ্রেরণা – ম আ মোশতাক

মোর ভাবনার মাঝে – তুমি ছিলে ফুলের কলি, ফুটবে ফুল হয়ে, সুঘ্রান বিলিয়ে দিবে, আপন মানুষকে । কিন্তু তুমি বিকশিত হয়ে – ভাবলে অন্য ভাবে । সেদিন শুনলাম – তুমি কবিতার ছন্দ খুঁজছ, ভাবতে শুরু করেছো, এ বিচিত্র বিশ্ময় পৃথিবী – মানুষকে নিয়ে – লিখতে শুরু করেছো, শুনে খুশি হলাম । একজন কবি যা আশা…
-
এসো হে বর্ষ বরণ করি – ম আ মোশতাক

আবার এসেছে ফিরে মোদের দ্বারপ্রান্তে, একটি নতুন বছর, শুভ বাংলা নববর্ষ, এসো তোমায় বরণ করি । পুড়ুনকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানাই, উষ্ণ সম্ভাষণ ও মিষ্টি আমেজ দিয়ে তোমায় গ্রহণ করি । চিরাচরিত নিয়ম অনুসারে যেমনি বরণ করে নিতে হয়, এক একটি দিন-মাস-বছর, ঠিক তেমনি তোমায় বরণ করি । এ বছরটি বয়ে…
-
মেঘ ও ঝড় – ম আ মোশতাক

নীল আকাশ কালো হয়ে, মেঘ জমেছে ঐ গগনে । লাল সূর্যটা লুকিয়ে আছে, মেঘের অন্তরালে । বইছে বাতাস প্রচন্ড বেগে, বৃক্ষলতা নড়ছে ঐ । ঝাঁকে ঝাঁকে পাখীরা সব, যাচ্ছে ফিরে আপন নীড়ে । বইবে ঝড় জোর বেগে, গৃহে চল সবার আগে । মাঠ ঘাট ভেসে যাবে, পথগুলি যাবে হেরে, নদীগুলি ভরে যাবে, ফিরে…
-
কল্পনা কবি কবিতা – ম আ মোশতাক

আমি নই কোন কবি, লিখবো কি কবিতা । বাস্তব যখন কঠিন সত্য, প্রকাশ পায় যদি লেখনীতে, কবিতা তখনই হয় সার্থক । কল্পনা সে তো বহু দূরে, কখনো সাথে, কখনো আড়ালে, আবার কখনো দৃশ্য হয় – মরীচিকার মতো । বাস্তব নিয়ে লিখি যখন, কল্পনায় রূপ দেই তখন, তাহলে কি কবিতা হলো এখন । শ্রুতিমধুর শব্দ চয়ন,…
-
একুশ – ম আ মোশতাক

বাংলা ভাষা, মাতৃভাষা, মোদের রাষ্ট্রভাষা, বাহান্নতে আঘাত হানে পাকিস্তানি শাসকরা । কেড়ে নিতে চেয়েছিলো, মোদের মাতৃভাষা । বাংলা ভাষা, রাষ্ট্রভাষার দাবী নিয়ে – মিছিল করে হাজার হাজার ছাত্র জনতা । ঢাকার বুকে রাজধানীতে – প্রতিবাদের ঝড় উঠে – লাঠি, গুলি, টিয়ারগ্যাস ভয় করেনি তারা । মৃত্যুরে করেনি ভয়, অগ্রে ছিলো যারা, মিছিলের উপর গুলি চালালো,…
-
আবার আসছে বিজয় দিবস – ম আ মোশতাক

আবার আসছে – একাত্তরের ষোলই ডিসেম্বর, মহান বিজয় দিবস । যেদিন বাংলার মানুষ বিদ্রোহ করেছিল, রক্ত দিয়ে কিনে এনেছিলো এই মহান বিজয় দিবস । ছিনিয়ে এনেছিল এই স্বাধীনতা । সূর্যোদয়ের সাথে সাথে, মহান উদ্দোম আয়োজনে, শহর থেকে গ্রামান্তরে, পালিত হবে মহান বিজয় দিবস । ঐদিন দেখা যাবে – শহরে বন্দরে আলোক সজ্জা, সেমিনার, আলোচনা সভা,…
-
বিজয় – ম আ মোশতাক

বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় – একাত্তুরের স্বাধীনতা সংগ্রামে টুস ঠাশ শব্দে কেঁপে উঠা কামান । বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় – পুত্রহারা মায়ের আর্তনাদ, প্রেমিকা হারা যুবকের বেদনা । বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় – ত্রিশ লক্ষ শহীদ বাঙ্গালীর আত্মত্যাগ, দুই লক্ষ মা-বোনের ইজ্জতের কথা । বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় – এক সাগর…
-
বাংলা ভাষা – ম আ মোশতাক

প্রাণের ভাষা বুকের রক্ত নতুন দিনের শপথ দীপ্ত, বাহান্নর অমর একুশে ফেব্রুয়ারি । সেদিন যারা প্রাণ হারালো, ইতিহাস করল তারা বিজয়, ইতিহাসে তারা অমর অক্ষয় ।। ১৯৮৪ সাল
-
অভিনন্দন – ম আ মোশতাক

বাংলাদেশের ভাগ্য অতি দেখবে কত অতীত স্মৃতি, জানতে পারবে কত কিছু অজানা সম্পদ । কত দুঃখ সইল মানুষ মায়ের ভাষার দায়, রাষ্ট্রভাষা বাংলা ভাষা শুনলে প্রাণ জুড়ায় । এই ভাষারি লাগি যারা হাসি মনে দিল প্রাণ, তাদের স্মৃতির তরে সালাম জানাই হাজার হাজার বার । এই সবের-ই আয়োজনে অগ্রে আছে যারা, তাদের কাছে স্তুতি গান…
-
আহ্বান – ম আ মোশতাক

বাংলার মাটি মোদের গর্ব, এর ইতিহাস মোদের গৌরব । নদীর পানি মোদের বুকের রক্ত, মাটির ভালোবাসায় সবার জীবন । মানুষের হৃদয়ের একাত্মতায় নিবেদিত, দেশের জন্য উৎসর্গিত । কিষাণের শানিত কাস্তে, ঝলসে উঠে মুক্তির বাণী । শ্রমিকের হাতুড়ীতে ছন্দিত হয়, বাঁচার দীপ্ত শপথ । রাখালের বাঁশির সুরে, আর বাউলের একতারায়, নদীর কলতানে শুনি জীবনের জয়গান ।…
