probashbarta24 | Probashbarta24

    • Contact
    • News
      • (no title)
      • জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই
    • News Lists
    • আইন আদালত
    • আমেরিকা প্রতিনিধিবৃন্দ
    • ইউরোপ প্রতিনিধিবৃন্দ
    • এশিয়া প্রতিনিধিবৃন্দ
    • খেলাধূলা
    • ডাক্সু নিরবাচনে নূরের বিজয়, নূরের শপথ: ড. আসিফ নজরুল
    • তথ্য ও প্রযুক্তি
    • প্রতিনিধিবৃন্দ
    • প্রতিবেদন
      • ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষায় নকল : বাংলাদেশি বংশোদ্ভূত কোচিং ব্যবসায়ী অভিযুক্ত
    • বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ
    • ভিডিও নিউজ
    • মধ্যপ্রাচ্য প্রতিনিধিবৃন্দ
    • যুক্তরাজ্য প্রতিনিধিবৃন্দ
    • রুজি সুরজানের এর সমর্থনে ওল্ডহ্যামে এক সভা অনুষ্ঠিত
    • সম্পাদনা পরিষদ
    • সাহিত্য
Illustration of a bird flying.
  • যারা ক্যাসিনোর টাকার ভাগ পেয়েছে তাদের ছাড় নয় – ওবায়দুল কাদের

    যারা ক্যাসিনোর টাকার ভাগ  পেয়েছে তাদের ছাড় নয় – ওবায়দুল কাদের

    প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী : ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তারা আওয়ামী লীগ কিংবা অন্য দলের অথবা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেয়া হবে না। শুক্রবার সকালে সিলেটে সড়ক জোন অফিস ভবনের ভিত্তিপ্র¯Íর স্থাপনকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন৷ ক্যাসিনো বিরোধী অভিযান আওয়ামী লীগ নিজেদের ঘর থেকে শুরু করেছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এর সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় না দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের আরও বলেন, মহাসড়কে করিমন, নসিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে। এ যানের আমদানির বিষয়টা বাণিজ্য মন্ত্রণালয়ের। আমদানি বন্ধ করতে একাধিক চিঠি দিয়েছি। এছাড়া নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করতে ব্যবস্থা নিতে আগে থেকেই প্রশাসনকে বলে রাখা আছে। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ…

    সেপ্টেম্বর ২৭, ২০১৯
  • সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালন

    সিলেটে বিশ্ব পর্যটন  দিবস পালন

    প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী: বিশ্ব পর্যটন দিবস-২০১৯ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন র‌্যালি ও আলোচনা সভা করেছে। শুক্রবার সকাল ১০টায় জনসাধারণের মধ্যে পর্যটন বিষয়ে আকর্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও  জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে শুরু হয় আলোচনা সভা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবা অর্নব এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এডিএম আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব, আরডিসি উম্মে সালিক রুমাইয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, জাহাঙ্গীর, মাহবুবুর রহমান, রেহানা আক্তার, সাংবাদিক আফতাব  চৌধুরীসহ বিভিন্ন দফতর ও সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পর্যটনের অফুরন্ত সম্ভাবনার একটি দেশ। বাংলাদেশের মধ্যে সিলেট পর্যটনের এক অপার সম্ভাবনাময় অঞ্চল। কর্মসংস্থান সৃষ্টিসহ জাতীয় অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারও পর্যটনখাতে দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং পর্যটন আকর্ষণীয় স্থানসমূহে আগত দেশি-বিদেশি পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক। এসময় আলোচকরা সিলেটের পর্যটন খাতের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরে এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সংশিøষ্টদের প্রতি আহবান জানান।

    সেপ্টেম্বর ২৭, ২০১৯
  • বিএনপির আমলেই টেন্ডারবাজি শুরু হয়েছে – ওবায়দুল কাদের 

    বিএনপির আমলেই  টেন্ডারবাজি শুরু হয়েছে – ওবায়দুল কাদের 

    প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকারের আমলেই দেশে টেন্ডারবাজি শুরু হয়েছিল। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজত্ব বিএনপির সময় থেকে শুরু হয়। কিন্তু বিএনপি এসব  লোকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। এজন্য বিএনপির উচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া। সেই সঙ্গে শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সিলেটে পৌঁছে নেতাকর্মীদের নিয়ে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন তিনি। সিলেট আওয়ামী লীগের প্রবীণ নেতা আ.ন.ম শফিকুল হকের শোক সভায় যোগ দিতে তিনি দুপুর ১২টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিকেলে তিনি নগরীর রিকাববিাজারস্থ কবি নজরুল অডোটিরিয়ামে প্রয়াত আওয়মিী লীগ নেতা আ.ন. ম শফিকুল হক স্মরণে শোকসভায় বক্তব্য রাখবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুরর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

    সেপ্টেম্বর ২৭, ২০১৯
  • মেঘা প্রকল্পের নামে মেঘা লুট হচ্ছে – মির্জা ফখরুল

    মেঘা প্রকল্পের নামে  মেঘা লুট হচ্ছে – মির্জা ফখরুল

    প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী :  কেসিনো এখন ঘরে ঘরে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫০ থেকে ৬০ জন মানুষ মারা যাচ্ছে। সরকার গ্যাস বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। সরকারের সবাই লুটেরা। মেঘা প্রকল্পের নামে মেঘা লুট হচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে…

    সেপ্টেম্বর ২৭, ২০১৯
  • ‘দুর্নীতির বিরুদ্ধে’ র‍্যাবের সাঁড়াশী অভিযান

    ‘দুর্নীতির বিরুদ্ধে’ র‍্যাবের সাঁড়াশী  অভিযান

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতি এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানে ছাত্রলীগ, যুবলীগের পর নতুন টার্গেট কী হচ্ছে? এনিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগে নানা আলোচনা চলছে। হঠাৎ করে এখন কেন দল এবং সহযোগী সংগঠনগুলোর নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে? আওয়ামী লীগের ভিতরেই অনেকে এই প্রশ্ন তুলেছেন। কারণ কী হতে পারে? শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী…

    সেপ্টেম্বর ২৪, ২০১৯
  • বিএনপির সিলেটে বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিএনপির সিলেটে বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর রেজিস্টারি সমাবেশ শুরু হয়। বিভাগীয় মহাসমাবেশে সিলেট রেজিস্টি মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠে জায়গার সংকুলন না হওয়ায় বিএনপির নেতাকর্মীরা মাঠের পাশের…

    সেপ্টেম্বর ২৪, ২০১৯
  • দেশ ছেড়ে ‘পালিয়েছেন’ ৩০০ নেতাকর্মী

    দেশ ছেড়ে ‘পালিয়েছেন’ ৩০০ নেতাকর্মী

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ রাজনীতির নামে দুর্নীতি, চাঁদাবাজি, পেশিশক্তির প্রয়োগসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় চলছে শুদ্ধি অভিযান। এ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে অপকর্ম করে দলের ইমেজ ক্ষুণ্নকারী নেতাকর্মীরা আছেন ‘দৌড়ের ওপর’। ছাত্রলীগের শোভন-রাব্বানীর পদত্যাগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, জি কে…

    সেপ্টেম্বর ২৪, ২০১৯
  • ‘ধরা যখন পড়েছি তখন আর চুপ থেকে ফায়দা কী‘ এবার ফেঁসে যাচ্ছেন অনেক পুলিশ কর্মকর্তা

    ‘ধরা যখন পড়েছি তখন আর চুপ থেকে ফায়দা কী‘ এবার ফেঁসে যাচ্ছেন অনেক পুলিশ কর্মকর্তা

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ  ‘স্যার, ধরা যখন পড়েছি, তখন আর চুপ থেকে ফায়দা কী। আমি সব বলব। কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার কইরেন না। আমি একাই দোষী নই। সম্রাট ছাড়া কিভাবে ক্যাসিনো ব্যবসা হয়? কাউসার ও সাঈদও আমার সহযোগী। জি কে শামীমও এই কারবারে জড়িত। ক্যাসিনো মানে জুয়া খেলা। এখানে কাঁচা টাকা। শত…

    সেপ্টেম্বর ২২, ২০১৯
  • জুয়ার আসরের টাকার ভাগ কাদের পকেটে যায়!

    জুয়ার আসরের টাকার ভাগ কাদের পকেটে যায়!

    প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন যুবলীগ নেতাদের শতাধিক অবৈধ জুয়া ও মদের আসর নিয়ে সারাদেশে চলছে তোলপাড়। অস্ত্র, নারী, জুয়ার সামগ্রী ও মদসহ যুবলীগ নেতা খালেদ মাহমুদ গ্রেফতার হলেও রাজধানীতে ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক সেই ইসমাইল হোসেন সম্রাট এখনো ধরা-ছোয়ার বাইরে। গ্রেফতার…

    সেপ্টেম্বর ২২, ২০১৯
  • শিল্পী সাইফুল উদ্দিন

    শিল্পী সাইফুল উদ্দিন

    সাইফুল উদ্দিন চার বছর বয়স থেকে বিলেতে আছেন সেই ছোটবেলা থেকেই গানের প্রতি তার আলাদা একটা টান গান ভালো লাগা তারপর গানের প্রতি তার নেশা নেশা থেকে এখন পর্যন্ত দেশ-বিদেশে গান করেই চলেছেন এই শিল্পী , তিনি কুমার সানু আলকা ইয়াগ্নিক হারিহারান সুবীর নন্দী শুভ্র দেব কুমার বিশ্বজিৎ রবি চৌধুরী খালিদ হাসান মিলু ডলি শান্তনি…

    সেপ্টেম্বর ২২, ২০১৯
←Previous Page
১ … ২০৫ ২০৬ ২০৭ ২০৮ ২০৯ … ২৫৪
Next Page→

probashbarta24 | Probashbarta24

Proudly powered by WordPress