-
ম্যানচেস্টার সহকারী হাইকমিশনারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রবাস বার্তা ২৪.কম ডেস্ক রিপোর্টঃ অদ্য ১৯শে সেপ্টেম্বর ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার আবু নসর মোঃ আনোয়ারুল ইসলাম নর্থওয়েস্টের সকল সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন । এতে ইলেকট্রনিক মিডিয়া থেকে চ্যানেল এস, এনটিভি, এটিএন বাংলা, আই অন টিভি এবং প্রিন্ট মিডিয়া থেকে প্রবাস বার্তা২৪.কম, বাংলা কাগজ ও প্রবাস বাংলার প্রতিনিধি সহ আর অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ…
-
বিপ্লবী : সামছুদ্দোহা ফজল সিদ্দিকী

(বিপ্লবী মোক্তাদির ভাইকে উৎসর্গীকৃত) স্বপ্নকে বাস্তব জীবনে আজীবন দেখেছো আপন আয়নায়, আর অধিকারের সংগ্রাম দিনরাত। মা,মাটির জন্য কত না কিছু করার স্বপ্ন বুনলে। একটা হলো বাস্তব আরেকটার জন্য আজীবন সংগ্রাম। পান্তা আর নুন। জীবনবাজির সংগ্রামে হলাম আমরা অনেকেই সহযাত্রী। কমরেড, ঝটিকা মিছিল আজো মনে আছে। স্বৈরাচার যাচ্ছিল আপন স্বর্গে! মখমলের গদীতে আসীন হয়ে! আর আমরা…
-
সরকারের লুটপাটে দেশটা শ্মশানে পরিণত হয়েছে: ফখরুল

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রতিবেদক: গত এক যুগে সরকারের লুটপাটে দেশটা শ্মশানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের মদদেই সর্বস্তরে দুর্নীতির বিস্তার হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি আয়োজন…
-
লন্ডনে সহ’জ নিয়মে ‘ওয়ার্কপারমিট ভিসা‘ চালুর প্রজ্ঞাপন জারি করেছে ব্রিটিশ সরকার

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ ব্রিটেনে কারি শিল্পের কর্মী সংকট নিরসনে, পূর্বের কর্মী আনার নিষেধাজ্ঞা তুলে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ব্রেক্সিট পরবর্তী নতুন পয়েন্ট বেইজড ইমিগ্রেশন নীতি ঘোষণার আগে, কারি শিল্পকে বাঁ’চাতে দক্ষ শেফ আনার নিয়মকে সহ’জ করার ঘোষণা দিয়েছেন। আর ব্রিটেনের মূলধারার পত্রিকাগুলো একে ‘ভিন্দালু ভিসা’ বলে অ’ভিহিত…
-
মুক্তাদির ছিলেন এক অকোতভয় মুক্তিযোদ্ধা ও সচেতন রাজনৈতিক কর্মী :সুব্রত বিশ্বাস

প্রবাস বার্তা ২৪ ডটকম আমেরিকা প্রতিনিধি সুব্রত বিশ্বাস: দেশপ্রেম কারও গায়ে লেখা থাকে না। দেশদ্রোহী হয়ে ও কেউ জন্মগ্রহণ করেন না। সবার মাঝেই সুপ্ত দেশপ্রেম থাকে,তাই বলে প্রতিদিন মানুষের দেশপ্রেমের প্রকাশ ঘটে না।জাতির সংকটকালে একজনের নিঃস্বার্থ কর্মে প্রকাশ পায় তার দেশপ্রেম। আমাদের দেশপ্রেমও তেমনি একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ ২৪ বছর পাকিস্তানী শাসকগোষ্ঠীর বিদ্বেষ, শাসন-শোষণ ও অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে…
-
এবার চট্টগ্রামে অভিযান, গ্রেফতার ২

প্রবাস বার্তা ২৪.কম ডেস্ক নিউজঃ ঢাকার পর এবার চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমার পাশে অবৈধ পুল ক্লাবে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ক্লাবের মালিকের ছেলে খালেকুজ্জামান ও স্টাফ রতন। হ্যাং আউট নামের ওই পুলের মালিক চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির মহাসচিব গোলাম রসুল বাবু। অভিযানে ক্লাবটিকে সিলগালা করে দেয়া হয়। শুক্রবার রাতে এ…
-
ছাত্রদলের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক শ্যামল

প্রবাস বার্তা ২৪.কম নিউজ ডেস্কঃ নানা আলোচনার পর অবশেষে অনুষ্ঠিত হল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। জানা গেছে, ৫৩৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৮১টি। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন…
-
যুবলীগ চেয়ারম্যানের হুশিয়ারি: আপনাকেও অ্যারেস্ট হতে হবে!

প্রবাস বার্তা ২৪.কম নিউজ ডেস্কঃ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘আমাকে অ্যারেস্ট করবেন? করেন। আমি রাজনীতি করি, ১০০ বার অ্যারেস্ট হব। আমি অন্যায় করেছি, আপনারা কী করেছিলেন? আপনি অ্যারেস্ট করবেন, আমি বসে থাকব না। আপনাকেও অ্যারেস্ট হতে হবে। কারণ, আপনিই প্রশ্রয় দিয়েছেন।’ বুধবার বিকালে মিরপুরের দারুসসালাম এলাকায় গোলারটেক মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের কয়েকটি ওয়ার্ডের…
-
যুবলীগ নেতা খালেদ মাহমুদের বাসা ঘিরে রেখেছে র্যাব

প্রবাস বার্তা ২৪.কম নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার রাজধানীর গুলশানে তার বাসা ঘিরে রেখেছে র্যাব। নিরাপত্তা সংস্থা বেশ কিছু সংখ্যক সদস্য আজ সন্ধ্যায় তার বাসার চারদিকে অবস্থান নেন। এদিকে একই সময়ে মতিঝিলের ফকিরাপুল এলাকায় খালেদ মাহমুদের মালিকানাধীন ‘ইয়াং ম্যান্স ক্লাব’ নামের একটি ক্যাসিনোতে (জুয়ার আসর) র্যাবের অভিযান চলছে। মতিঝিলে বুধবার…
-
সিলেট চেম্বারের নির্বাচনের চুড়ান্ত প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলন, নির্বাচন ২১ সেপ্টেম্বর প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান, ভোটার ২৪৬৫, প্রার্থী ৪১

প্রবাসবার্তা২৪.কম,মনোয়ার জাহান চৌধুরী সিলেটঃ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯-২০২১ সাল মেয়াদের দ্বি- বার্ষিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বোর্ড এক সংবাদ সম্মেলন করেছে। চেম্বার কনফারেন্স হলে বুধবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সিলেটের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন নগরীর ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৫ জন। যার মধ্যে অর্ডিনারী ১৪১৩ জন, এসোসিয়েট ১০৪০ জন, ট্রেড গ্রুপ ১ জন ও টাউন এসোসিয়েশন ১ জন। এবছর পরিচালনা পরিষদের ২২টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন, যার মধ্যে অর্ডিনারী শ্রেণী থেকে ২৪ জন, এসোসিয়েট শ্রেণী থেকে ১০ জন এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে ৬ জন প্রার্থী রয়েছেন। টাউন এসোসিয়েশন শ্রেণীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই শ্রেণীর একমাত্র প্রার্থী শমশের জামালকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, নির্বাচন উপলক্ষে আমরা ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। ভোটারদের অবগতির জন্য তিনি বলেন, অর্ডিনারী শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ১২টি ভোট, এসোসিয়েট শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৬টি ভোট এবং ট্রেড গ্রুপ শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৩টি ভোট অবশ্যই প্রদান করতে হবে। নির্ধারিত সংখ্যার চাইতে ভোট বেশি বা কম হলে ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান। এ সময় সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন, আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট মোঃ জুনেল আহমদ, আপীল বোর্ডের সদস্য অ্যাডভোকেট মোঃ রাজ উদ্দিন ও হারুন আল রশিদ দীপু।
