Category: সিলেট

  • সিলেট চেম্বারের নির্বাচনে বিজয়ী যারা

    সিলেট চেম্বারের নির্বাচনে বিজয়ী যারা

    প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ   সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী দু’টি প্যনেলের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৩ জন ও সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে ৮ প্রার্থী পরিচালক নির্বাচিত হন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে গণণা শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট…

  • ম্যানচেস্টার সহকারী হাইকমিশনারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    ম্যানচেস্টার সহকারী হাইকমিশনারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    প্রবাস বার্তা ২৪.কম ডেস্ক রিপোর্টঃ  অদ্য ১৯শে সেপ্টেম্বর ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার আবু নসর মোঃ আনোয়ারুল ইসলাম নর্থওয়েস্টের সকল সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন । এতে ইলেকট্রনিক মিডিয়া থেকে চ্যানেল এস, এনটিভি, এটিএন বাংলা, আই অন টিভি এবং প্রিন্ট মিডিয়া থেকে প্রবাস বার্তা২৪.কম, বাংলা কাগজ ও প্রবাস বাংলার প্রতিনিধি সহ আর অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ…

  • সিলেট চেম্বারের নির্বাচনের চুড়ান্ত প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলন, নির্বাচন ২১ সেপ্টেম্বর প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান, ভোটার ২৪৬৫, প্রার্থী ৪১

    সিলেট চেম্বারের নির্বাচনের চুড়ান্ত প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলন,  নির্বাচন ২১ সেপ্টেম্বর প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান, ভোটার ২৪৬৫, প্রার্থী ৪১

    প্রবাসবার্তা২৪.কম,মনোয়ার জাহান চৌধুরী সিলেটঃ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯-২০২১ সাল মেয়াদের দ্বি- বার্ষিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বোর্ড এক সংবাদ সম্মেলন করেছে। চেম্বার কনফারেন্স হলে বুধবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সিলেটের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন সিলেট চেম্বার অব   কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন নগরীর ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৫ জন। যার মধ্যে অর্ডিনারী ১৪১৩ জন, এসোসিয়েট ১০৪০ জন, ট্রেড গ্রুপ ১ জন ও টাউন এসোসিয়েশন ১ জন। এবছর পরিচালনা পরিষদের ২২টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন, যার মধ্যে অর্ডিনারী শ্রেণী থেকে ২৪ জন, এসোসিয়েট শ্রেণী থেকে ১০ জন এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে ৬ জন প্রার্থী রয়েছেন। টাউন এসোসিয়েশন শ্রেণীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই শ্রেণীর একমাত্র প্রার্থী শমশের জামালকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, নির্বাচন উপলক্ষে আমরা ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। ভোটারদের অবগতির জন্য তিনি বলেন, অর্ডিনারী শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ১২টি ভোট, এসোসিয়েট শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৬টি ভোট এবং ট্রেড গ্রুপ শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৩টি ভোট অবশ্যই প্রদান করতে হবে। নির্ধারিত সংখ্যার চাইতে ভোট বেশি বা কম হলে ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান। এ সময় সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন, আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট মোঃ জুনেল আহমদ, আপীল বোর্ডের সদস্য অ্যাডভোকেট মোঃ রাজ উদ্দিন ও হারুন আল রশিদ দীপু।

  • সিলেটে সুরমার তীর পরিস্কারে তিন ব্রিটিশ এমপি

    সিলেটে সুরমার তীর পরিস্কারে তিন ব্রিটিশ এমপি

    প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ সিলেটের সুরমা নদীর পাড়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন তিন ব্রিটিশ এমপিসহ কনজারভেটিব ফ্রেন্ডস অব বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধি দল। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এমপি এবং বব বø্যাকম্যান এমপির নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল। তারা সিলেটে গত কয়েক মাস ধরে চলমান ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’ প্রজেক্টের সঙ্গে একাত্মতা করে এ পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এসময় এমপিরা বলেন, সিলেট তথা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। আমরাও তাদের সঙ্গে পরিবেশ রক্ষার আন্দোলনে এখানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত। তারা সুরমা নদীর পাড় পরিস্কার রাখতে সবার প্রতি আহবান জানান।

  • অনির্দিষ্টকালের জন্য বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা

    অনির্দিষ্টকালের জন্য বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা

    প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ খানাখন্দে ভরপূর জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটি সংস্কারের অভাবে যানবাহন চলাচলে অনুপযোগীতে হয়ে পড়ার কারণে যান-মালের নিরাপত্তার জন্য আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সড়কে বাস চলাচলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিক-এলাকাবাসীর পক্ষ থেকে সড়কটির বেহাল দশার কথা তুলে ধরে ইতিপূর্বে সড়কটি দুই (বিশ্বনাথ-জগন্নাথপুর) উপজেলার অংশ সংস্কারের জন্য…

  • মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোবটিকস কোর্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান

    মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোবটিকস কোর্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান

    প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্ভূক্ত ‘রোবটিকস ক্লাব’র উদ্যোগে আয়োজিত ৪র্থ রোবটিকস কোর্স সম্পন্ন হয়েছে। এ কোর্সে সফলভাবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষ থেকে রোববার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে বিভাগের প্রধান মিয়া মোঃ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক সুরজিত সিনহা, সহকারী অধ্যাপক কাজী অহিদুজ্জামান, সিনিয়র লেকচারার মোঃ রহমত উল্লাহ উপস্থিত ছিলেন। সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোর্স থেকে অর্জিত জ্ঞান শুধু রোবটিকস প্রতিযোগিতায়ই নয়, পেশাগতভাবেও কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করবে বলে অনুষ্ঠানে   আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় প্রধান। প্রসঙ্গত,…

  • র‍্যাব-পুলিশের পৃথক অভিযান সিলেটে ৮ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ী আটক

    র‍্যাব-পুলিশের পৃথক অভিযান সিলেটে ৮ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ী আটক

    প্রবাসবার্তা২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৯। এসময় তাদের কাছ  থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। অপরদিকে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। জানা গেছে, শনিবার রাত পৌনে ১০ টার দিকে র‍্যাব ৯ র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর  নেতৃত্বে একটি…

  • বিশ্বনাথে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭’র উদ্বোধন

    বিশ্বনাথে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭’র উদ্বোধন

    বিশ্বনাথ প্রতিনিধি রোহেল উদ্দিন প্রবাস বার্তা ২৪.কমঃ সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার সকালে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী । উদ্বোধনী খেলায় লামাকাজী ইউনিয়ন ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে খাজাঞ্চী ইউনিয়ন…

  • সিলেটের নতুন পর্যটন স্পট, ঘোমটাপরা ‘বুজিরবন’

    সিলেটের নতুন পর্যটন স্পট, ঘোমটাপরা ‘বুজিরবন’

    মনোয়ার জাহান চৌধুরী প্রবাস বার্তা ২৪.কমঃ অনেকটাই লাজুক স্বভাব তাঁর! নিজেকে আড়াল করে রাখাই যেনো তার বৈশিষ্ট্য। তার রূপ-সৌন্দর্য্য প্রকাশেও তীব্র অনাগ্রহ। সেই রূপ প্রকাশেও খুব একটা আকুলতা নেই তার! চিরায়ত নিয়মের সে যেনো পুরোটাই বিপরীত। চলেছে আপন মহিমায়; অভিমানী ভঙ্গিতে! রূপের কী অহঙ্কার, না-কি এই রূপই তার অলঙ্কার বুঝারও ক্ষমতা নেই। বোরখাপরা মেয়েটির মতো রূপবতী ‘বুজিরবন’…

  • সড়ক থেকে ৫ হাজার ইট তুলে নিলেন আ. লীগ নেতা

    সড়ক থেকে ৫ হাজার ইট তুলে নিলেন আ. লীগ নেতা

    প্রবাসবার্তা২৪ ডটকম, সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক: সিলেটে রাস্তা থেকে প্রায় ৫ হাজার ইট তুলে নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল। তিনি মঙ্গলবার সাঙ্গোপাঙ্গদের নিয়ে ইট তুলে নেন বলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। এরপর থেকে এলাকায় এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই-চন্দ্রনগর-নিগারেরপাড় সড়কটি ব্যবহার করেন কয়েক গ্রামের মানুষ। ইট বিছানো (সলিং)…