-
ঈদুল আযহায় পশু কোরবানী ৩৬ স্থান নির্ধারণ করে দিলো সিসিক

প্রবাস বার্তা ২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ পবিত্র ঈদুল আযহায় পশু কোরবানির জন্য সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে ৩৬টি স্থান নির্ধারণ কওে দিয়েছে সিটিকর্পোরেশন। প্রতিবারের মতো এ বছরও নির্দিষ্টস্থানে পশু জবাই করার জন্য নগরবাসীকে আহবান জানান সিটিকর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক। ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে সিসিকের মতবিনিময় সভায় বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান। সভায় নগরীর ২৭টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পরিবেশ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনগণকেউৎসাহিত করতে মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি সিসিক সচিব আহবানজানান। সভায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে নগরবাসীকে উদ্বুদ্ধকরণসহ লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্নভাবেপ্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে। মতবিনিময় সভায় সিসিক সচিব বদরুল হক বলেন, যততত্র পশু কোরবানি দেওয়ার ফলে নগর অপরিচ্ছন্ন হয়েপড়ে। এরপর দ্রæততার সঙ্গে কোরবানির বর্জপরিস্কার করা সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনা করে সরকারিনির্দেশনার আলোকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।
-
বিশ্বনাথে কুনিয়া-ঘুনিয়া খাল অমসৎজীবিদের দখলে : রাজস্ব হারাচ্ছে সরকার

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম বিশ্বনাথ প্রতিনিধি ঃ দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা দখল করে রেখেছেন খাজাঞ্চী ইউনিয়নের কুনিয়া-ঘুনিয়া খাল। এমন অভিযোগে স্থানীয় এলাকাবাসি গত ৭ জুলাই বিশ^নাথ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে প্রকাশ : উপজেলার মদনপুর মৌজার জেএলনং ১৭ দাগ নং ১৭৭, ৩৫২, ৭৩৯, ৯৪৩, ৯৫৩ দাগে কুনিয়া-ঘুনিয়া খালের অবস্থান। খালটি দীর্ঘদিন ধরে অমসৎজীবি সদস্য…
-
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সিলেট প্রতিনিধি ঃ সিলেটে ক্রমেই ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুইদিনেই সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৪ জন। সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) সিলেট বিভাগে ডেঙ্গু…
-
সিলেটে নগরীতে ছাত্রলীগের সংঘর্ষে ঘরে থাকা বাবা-মেয়েসহ গুলিবিদ্ধ ৫

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সিলেট প্রতিনিধি ঃ সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে বাবা-মেয়েসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সিলেট নগরের আখালিয়া নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মারুফ নামের এক ছাত্রলীগকর্মীর অবস্থা গুরুতর। আহতরা হলেন- ছাত্রলীগের শহীদ নুর হোসেন ব্লকের…
-
সিসিকের ৬০ ভাগ ট্যাক্স এখনও পাওনা —-মেয়র আরিফ

প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীবলেছেন, আয়কর ব্যক্তি ও পরিবারকে সুরক্ষা দিতে পারে। আয়কর সনদ সর্বক্ষেত্রে প্রযোজ্য। তিনি বলেন, আয়করদেওয়ার অর্থ এই নয় যে, আপনার ওপর আয়করের বুঝা বেড়ে যাবে। আয়কর দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়েযেতে হবে। নিজেকে সরকারের একজন ‘ট্যাক্স কালেক্টর’ দাবি করে সিসিক মেয়র বলেন, এখনও সিসিকের ৬০ ভাগ ট্যাক্সপাওনা রয়েছে। অনেকে ১৬ বছর ধরেও ট্যাক্স দেয় না। এটা সহজীকরণ প্রক্রিয়ায় আদায় করতে চেষ্টা চালিয়েযাচ্ছি। অন্য অঞ্চলের তুলনায় সিলেটের প্রেক্ষাপট ভিন্ন। এখানে লোকজনকে বুঝিয়ে বললে সহজে করদাতাবাড়াতে পারবেন। এখন পুরুষ থেকে নারীরা অধিক সচেতন। তাই কর আদায়ে ডোর টু ডোর গিয়ে নারীদের উদ্যোগীকরতে হবে। নারীদের বুঝাতে পারলে তারাই পরিবার প্রধানকে বুঝাতে সক্ষম হবেন। সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডে আয়কর জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিরবক্তব্যে তিনি বুধবার এ কথা বলেন। তিনি বলেন, সহজে কর আদায় করতে হলে মানুষের মধ্যে থেকে ভীতি কাটাতে হবে। আয়কর বিষয়ে এখনওমানুষের মধ্যে পুরোনো সেই ভীতির ভ্রান্ত ধারণা বিরাজমান রয়েছে। সিসিক মেয়র বলেন, সিলেটে শতকরা ৭০ ভাগ বাড়িঘর প্রবাসীদের টাকায় নির্মিত। তারা কষ্টার্জিত অর্থ দেশেপাঠান। প্রবাসীদের রেমিটেন্সের টাকা দেশের ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত হয়ে আসছে। তাই প্রবাসীদের আইনগতভাবেকিভাবে সহায়তা করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের করকমিশনার রনজীত কুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, ৮নং ওয়ার্ডেরকাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ১০নং ওয়ার্ড কাউন্সিল তারেকউদ্দিন তাজ, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধরভুলা, সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ। সহকারি কর কমিশনার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন, সিলেট কর অঞ্চলের যুগ্মকর কমিশনার পঙ্কজ লাল সরকার।
-
সিসিকের বর্জ্য ও ব্যবস্থাপনা কর্মীদের ছুটি বাতিল
প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ মশা নিয়ন্ত্রণে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক জরুরী সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে ওই সংবাদসম্মেলন করেন সিসিক মেয়র আরিফ সংবাদ সম্মেলনে মেয়র বলেন, বাসাবাড়ির বাইরের মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা তিন দিনের বেশি জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাইএডিস মশার বংশ বিস্তারের উৎসগুলো নষ্ট করেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্ত থাকা যাবে। মেয়র বলেন, সিসিক মশকনিধন কর্মীরা ঘরের বাইরে খোলা জায়গায় এই উৎসগুলো ধ্বংস করতে নিয়মিত কাজকরছে। তবে বাসার ভেতরে এবং আশ পাশের এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। প্রতিটিবাসায় বসবাসকারীকে উদ্যোগী হয়ে এডিস মশার উৎস নির্মূল করতে হবে। এছাড়া কোনোভাবেই বাসা-বাড়িরআঙ্গিনা অপরিষ্কার রাখা যাবে না। বাসা-বাড়ির আঙ্গিনা পরিস্কার না রাখলে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান মেয়র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজওয়ান আহমদ, রেজাউল হাসান কয়েছ লোদী, শান্তুনু দত্ত সন্তু, প্যানেল মেয়র-৩ এবিএমজিল রহমান উজ্জল, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, অ্যাডভোকট সালেহ আহমদ সেলিম, সওকত আমীন তৌহিদ,প্র্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম সুম, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুলআলম।
-
হাজী দিনার কে কারাগারে প্রেরণ : সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

প্রবাস বার্তা ২৪ ডট কম সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার একটি হত্যা মামলা সহ সরকার বিরোধী অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে উদ্দেশ্যমূলক বিভিন্ন মামলায় দীর্ঘদিন ফেরারি ছিলেন। আজ রবিবার সকাল ১১টায় সিলেটের একটি আদালতে আত্ত্বসমপর্ন করলে আদালত জামিন না মন্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। সিলেট…
-
সিলেট মহানগর যুবলীগের সম্মেলন সম্পন্ন : সভাপতি আলম খান মুক্তি সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার

প্রবাস বার্তা ২৪ ডট কম সিলেট প্রতিনিধি: নানা জল্পনা কল্পনার পর অবশেষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে আলম খান মুক্তি এবং মুশফিক জায়গীদারের উপরই আস্থা রাখলো ২৭ টি ওয়ার্ডের ৪৭৬ জন ভোটার। এর মধ্যে সভাপতি পদে বর্তমান আহ্বায়ক আলম খান মুক্তি পেয়েছেন ৩৬৮ ভোট এবং ৩৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান…
-
সুনামগঞ্জে চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষি কর্মকর্তা ও কৃষকদের প্রশিক্ষণ

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী: সুনামগঞ্জে উপ-সহকারি কৃষি ককর্মকর্তা ও কৃষকদের বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট( বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন জাতসমূহের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিনা উপকেন্দ্রর মিলনায়তনে ময়মনসিংহ বিনা এর এসআরএসডা প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ…
-
যুক্তরাজ্যের লীডসে রাধারমণ লোকউৎসবে যোগ দিচ্ছেন এমপি মানিক

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ গীতিকবি রাধারমণ দত্তের অনন্য সৃষ্টি লোকগান ও তার জীবনদর্শন নিয়ে যুক্তরাজ্যের লীডসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’। আগামী ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত লীডসের বিভিন্ন হলে এ উৎসব পালিত হবে। তিন দিনব্যাপী লোক উৎসবের প্রতিদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।…