-
একটুখানি শেখ – জিল্লুল করিম চৌধুরী

দুর্নীতিবাজরা দেখ একটুখানি শেখ, কোটি টাকা হাতিয়ে নেবে বাড়ি গাড়ির মালিক হবে কিন্তু মনে রেখ! বলবে লোকে চোর, শিখল পরে কাদা মেখে লাল ঘরেতে যাবে, ভাংগা থালায় শুকনো রুটি মাটিত বসে খাবে। মরবে যখন তুমি কেউ যাবেনা সাথে, অন্ধকার ঐ মাটির ঘরে থাকিবেনা আর কিছু থাকবে শুধু আমলনামা হাতে।
-
“হাজিয়া সুফিয়া মসজিদ নিয়ে অতি বাড়াবাড়ি করা মুসলমানরাঃ নিজেদের মাঝে বিভেদ আর কত?”- সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি

ইংলিশ সিক্স নাম্বারটি আপনার দিক থেকে দেখলে সিক্সই লাগবে, কিন্তু আপনার বিপরীতে দাঁড়ানো আমার দিক থেকে দেখলে সেটাকে নাইন দেখাবে৷ কথা হচ্ছে আলাদা আলাদা পার্সেপশনের। আলাদা আলাদা দৃষ্টিকোণ ও ভিন্ন ভিন্ন চিন্তা-চেতনার। তুরস্ক সম্প্রতি হাজিয়া সুফিয়া মিউজিয়ামকে মসজিদে রুপান্তরিত করেছে যা এক সময় গীর্জা ছিল৷ পরবর্তীতে ওসমানী সুলতান মুহাম্মদ আল ফাতিহ রাহঃ যখন ইস্তাম্বুল বিজয় করেন…
-
জীবিকার সন্ধানে – শাহারা খান

প্রতিরাতের মতো দুঃস্বপ্ন দেখে আজও মাঝ রাতে ঘুম ভেঙে গেল রাহেলার।সাথে সাথে উঠে অযু করে,তাহাজ্জুদ নামাজ পড়লেন।ফজরের ওয়াক্ত হলে নামাজ সেরে তেলাওয়াতে বসলেন।অনেক কান্নাকাটি করে ছেলের নিরাপত্তার জন্য আল্লাহর দরবারে মিনতি জানালেন। হিজলতলী গ্রামের প্রাক্তন পোষ্টমাষ্টার বরকতউল্লাহ সাহেবের স্ত্রী রাহেলা খানম।দুই সন্তান নিয়ে বাস করেন।স্বামী বিয়োগের পনের বছর গত হলো।অল্প বয়সে বিধবা হয়েও স্বামীর ভিটে…
-
ফরিয়াদ – শাহারা খান

কে আছে এমন আমার মতন, সয়েছে শত যাতনা? দারিদ্রতার কারণে ঘুমানোর তরে, পায়নি খুঁজে নরম বিছানা। কে আছে আমার বাবার মতন, কেঁদে কেঁদে ফেলেছে চোখের জল? জালিমের অত্যাচারে বোবা হয়ে, কাটায়েছে জীবন এমন বল? কে আছে আমার মায়ের মতন, সহযোদ্ধা হয়ে দিয়েছে শান্তনা? গভীর নিশিতে আল্লারে ডেকে, চেয়েছে গোছাতে মনের যাতনা। কে আছে আমার ভাইয়ের…
-
রাষ্ট্রের ভাবমূর্তি তলানিতে – শহীদুল্লাহ ফরায়জী

রাষ্ট্রের ভাবমূর্তি নিয়ে আমাদের সরকার সদাসর্বদাই তটস্থ থাকে। করোনার ভয়াবহতার মাঝেও রাষ্ট্রের তথাকথিত ভাবমূর্তি রক্ষার নামে সরকার আপোষহীন। প্রায়শই গ্রেপ্তার, হাতকড়া, রিমান্ড, আদালত এসব নিয়ে সরকার খুব ব্যতিব্যস্ত থাকে এই ভয়াবহ সংকটেও। এসব মামলা খতিয়ে দেখলে সাধারণ মানুষকে হেনস্তা করা এবং ভিন্ন মত দমনের আলামত স্পষ্ট হয়ে ওঠে। কোভিড-১৯ কালেও মামলা করেছে চিকিৎসার লন্ডভন্ড অবস্থা…
-
দেখুন আমরা বাঙালীরা কতটা অকৃতজ্ঞ – আব্দুল কাউয়ুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ,যার দান করা ৬০০ একর জমির উপর দারিয়ে আছে আজকের- ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট ,সে ই ,নবাব স্যার সলিমুল্লাহ। তার মৃত্যুবার্ষিকী ছিল গত ১৬ই জানুয়ারি। অথচ তার মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন মিলাদ, দোয়া,বা কবর জিয়ারত, আয়োজন করা হয়নি। – আর যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে,(সুধু বিরোধিতা ই নয়,বর…
-
যার তরে হৃদয় কাঁদে নিভৃতে – সারওয়ার চৌধুরী

ক্লাস সিক্সে ফেল করলাম, অংকে ডাবল শুন্য আর ইংরেজিতে ২২, তবে সেবার সবগুলো সাবজেক্টেই ফেল করেছিলাম, অন্যান্য সাবজেক্টের নাম্বারগুলো মনে নেই। বাবা যখন মারা যান তখন আমি দুই বছরের শিশু , ছয়বোন আর দুইভাই সহ আমাদের এত বড় সংসারের হাল এত শক্ত ভাবে আমার সহজ সরল মা কিভাবে ধরেছিলেন সেই ভাবনা টুকু আমাকে সব সময়…
-
আধুনিক বাবা হবার মন্ত্র – রোদেলা নীলা

মুঠোফোন কানে ঠেকিয়ে প্রশ্নটা করেই বসি – ” অফিস শেষ করে তুই কোথায় ফিরবি? ” ওপাশে থাকা পুরুষ বন্ধুটি একটু হকচকিত হয় ; কিন্তু খুব বেশি সময় নেয় না উত্তর করতে -” কেন বাসায় ফিরবো “। আমি অনেকটা শান্ত গলায় আবার জানতে চাইলাম – ” কেন বন্ধুদের আড্ডায় যাবি না? ” এমন প্রশ্ন সবির কখনোই…
-
হতাশা নয় এসো স্বপ্ন দেখি নতুন করে দাঁড়াবার – মইন উদ্দীন

হতাশা নয়, চলুন স্বপ্ন দেখি, এক আলোকিত পৃথিবী গড়ি, যেখানে মানুষ সব ব্যাধি দূর করে এক ঝকঝকে এক নতুন সকালের শুভ সূচনা করি।হতাশা এক ব্যাধি যে ব্যাধি মানুষকে তার স্বপ্ন দেখতে বাধাগ্রস্ত করে। হতাশাগ্রস্ত ব্যক্তি সমাজ সংসার থেকে সে নিজেই নিজেকে আলাদা করে দেয়,তার লক্ষ্য থেকে সে বিচ্যুত হয়ে যায়। মানুষের জীবনে লক্ষ্যমাত্রা মানুষকে অনেক…
-
দানবের উৎপাত – শাহারা খান

প্রাণঘাতী করোনা ভাইরাস, দানব নামে আজ পরিচিত। মানুষ রুপী দানবের নৃত্য, সমাজে দেখলাম প্রতিনিয়ত। করোনা থেকে রেহাই পেতে, কতজন আরাধনা করে। মানব রুপী দানবের অত্যাচারে, নিপীড়িতের চোখের জল পড়ে। মা,বোনের ইজ্জত কেড়ে, দানবেরা দেয়না শুধু রেহাই। হত্যা করে বাহাদুরী দেখায়, জুলুম দেখে ভীষণ কষ্ট পাই। অনাচার,অত্যাচারে মজলুম জনতা, কেঁদে কেঁদে হচ্ছে দিশাহারা। জুলুম করে মানব…