-
সিলেট থেকে ঢাকা যাচ্ছে ‘বিগ বস’!

প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ ‘বিগ বস’; যে নামটিইএখন বেশ আলোচিত। যেমন তার নাম তেমন তার গড়নও। বলছি ঈদুল আজহায় কোরবানির বাজারে ওঠাবিশালাকৃতির একটি ষাঁড়ের কথা। যার ওজন ৩৭ মণ (১৪৮০ কেজি)। জন্ম রাজশাহীতে হলেও এ ‘বিগ বস’ বেড়ে উঠেছে প্রবাসী অধ্যুসিত সিলেটের বিয়ানীবাজারে। বিয়ানীবাজারের শাহেদ ডেইরি ফার্মের ‘বিগবস’ নামের ষাঁড়টি ঈদবাজারে এবার রয়েছে আলোচনায় শীর্ষে। ‘বিগ বস’ শুধু নামেই নয়, তার সৌন্দর্য নজর কেড়েছে সবার। তাকেএক নজর দেখার জন্য অনেকে ভিড় করছেন সিলেটের বিয়ানীবাজারের পল্লী অঞ্চলের মাথিউরা গ্রামের শাহেদ আহমদের ডেইরি ফার্মে। পেছনের গল্প, শাহেদ বিদেশ যাওয়ার চেষ্টায় বিফল হয়ে শুরু করেন, ডেইরি ফার্মের ব্যবসা। শখের বসে উন্নত জাতের গরু পালন শুরু করেন। রাজশাহী থেকে তার কিনে আনা বাছুরটিই এখন দেশের সবচেয়ে বড়ষাঁড়দের একটি। আদর করে শাহেদ ষাঁড়ের নাম রেখেছেন ‘বিগবস’। এবার কোরবানির ঈদে এ ষাড়টি বিক্রিরআগ্রহের কথা জানিয়েছেন সৌখিন শাহেদ। এজন্য দাম হাঁকছেন ২৫ লাখ টাকা। সিলেটের বিভিন্ন হাটে সোমবার পর্যন্ত ১৫ লাখ টাকা দাম করছেন ক্রেতারা। তবে শাহেদ এ দামে ‘বিগ বস’কে বিক্রি করবেন না। এ জন্য সোমবার(আজ সন্ধ্যায়) ঢাকার গাবতলীর কোরবানীর হাটে নিয়ে যাবেন। তবে ১৮লাখ টাকা হলে তিনি বিক্রি করে দেবেন ‘বিগ বস’ নামের এ ষাঁড়টি; এ তথ্যও জানালেন খামারি শাহেদ। ‘বিগবস’ নামে বিরাটাকৃতির এই ষাঁড়টির ওজন ১৪৮০ কেজি। ১১ ফুট লম্বা আর উচ্চতা ৬ ফুট। শারিরীকঅবয়বের মতো এর দৈনিক খাদ্য তালিকাও বেশ ঈর্ষনীয়। এর খাদ্য তালিকায় নানা ধরণের দানাদার খাবার, খড়,ঘাসের পাশাপাশি আপেল, মালটা, গাজর, শসাও রয়েছে। তবে কোনো ধরণের এন্টিবায়টিক বা ক্ষতিকার ওষুধখাওয়ানো হয়নি দাবিও করেন শাহেদ আহমদ। চিকিৎসকও এ বিষয়টি নিশ্চিত করেছেন। সৌখিন খামারি শাহেদআহমদ বলেন, শখ করে এই ষাঁড়ের নাম রেখেছি ‘বিগবস’। এবারের ঈদের বাজারে ‘বিগবস’ সারাদেশের বড়গরুগুলোর একটি দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট দেয়ার পর অনেকেইএটি দেখতে আসছেন। দর, দামও করছেন। শাহেদ বলেন, সিলেটে ভালো দাম পাইনি, দেশের সবচেয়ে বড় কোরবানীর পশুর হাট ঢাকার গাবতলিতে আজসন্ধ্যায় (সোমবার) নিয়ে যাচ্ছি ষাঁড়টি। দর্শনার্থীরা শুধু বিরাটাকৃতির এই ষাঁড়টিই দেখছেন না, তারা শাহেদ আহমদের খামার সম্পর্কেও খোঁজ খবরনিচ্ছেন। এই ফার্মের সফলতার গল্প শুনে অনেকে স্বপ্ন দেখছেন এমন একটি খামার তৈরির করার। এদিকে বিয়ানীবাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রনজিৎ কুমার আচার্য বলেন, ‘বিগবস’ নামের এ ষাঁড়টিরবয়স ৪ বছর। একটি গরু সাধারণত ৬ বছরে পূর্ণ বয়স্ক বলা যায়। সে অনুযায়ী বিগবসের এখনকার স্বাস্থ্য উন্নয়নেরহার অনুযায়ী সে ৭৫ ভাগ হয়েছে। আগামী দুই বছরে এ ষাঁড়টি আরও ২৫ ভাগ বড় হবে। এটি দেশের মধ্যে একটি আদর্শ মাংসাসি ষাঁড় বলেও দাবি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার।
-
আজ শোকাবহ আগস্টের প্রথম দিন

প্রবাসবার্তা২৪ ডটকম ব্রাক্ষণবাডিয়া থেকে নেজাম উদ্দিন সাগর :- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাকতরা হত্যা করে। এরপর বিশ্ব মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ সি চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাস ঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের…
-
চোরাচালান বন্ধে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ১৪৪ ধারা জারি

প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া হিল্স সীমান্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে সে দেশের প্রশাসন। এরপর জনসাধারণকে সতর্ক করতে সীমান্ত এলাকায় মাইকিং করেছে কোম্পানীগঞ্জ প্রশাসন। এদিকে পূর্ব খাসি হিল্স জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সীমান্ত এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়টি অবগত করে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রশাসনকে। এই চিঠি…
-
যেভাবে রংপুরের বাসিন্দা হন হুসেইন মুহম্মদ এরশাদ

প্রবাস বার্তা ডেস্ক রিপোর্টঃ- জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের বাবা মকবুল হোসেন ছিলেন ভারতের কোচবিহারের বাসিন্দা। তিনি ছিলেন সেখানকার দিনহাটা আদালতের আইনজীবী। কিন্তু রাজনৈতিক কারণে মকবুল হোসেনকে কোচবিহার থেকে বহিষ্কার করে তৎকালীন প্রশাসন। পরে সপরিবারে রংপুর চলে আসেন। এরপর আর ফিরে যাননি জন্মভূমিতে। বসবাসের এক পর্যায়ে রংপুর আদালতে আইন…
-
সাড়ে তিন কোটি টাকার সড়ক এক মাসেই ধানক্ষেত!

প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জ-গাগলাজুর সড়কে ১৬ কিলোমিটার জিসি রাস্তা, যা তেতুলিয়া-গাগলাজুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে জিসি উন্নয়ন প্রকল্পে রাস্তাটির সংস্কার কাজ গত বছর শুরু হয়। মাত্র একমাস আগে শেষ হয়েছে এর সংস্কার কাজ। আর এই একমাসেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে এই সড়ক। সড়কটিতে বিভিন্ন অংশে…
-
সব বিভাগে অটিজম পরিচর্যা কেন্দ্র হবে: প্রধানমন্ত্রী

প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ দেশের সব বিভাগীয় শহরে অটিজম পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বলেন, পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় শহরে বৃহৎ পরিসরে এ ধরনের পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে তাদের শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা, খেলাধুলাসহ সকল সুবিধা অন্তর্ভুক্ত থাকবে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবসের…
-
অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান

প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান, স্বপ্নের জাতীয় সংসদে যাওয়ার সুযোগ হারাতে চান নাই, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের জন্য কাজ করতে মোকাব্বির খান সাহেবের শপথ গ্রহণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর। তিনি বলেন, বঙ্গবন্ধু সরকার রচিত স্বাধীনতার সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা…
-
সিলেট এয়ারপোর্টে দুর্নীতির গডফাদার হাফিজ আহমদ

প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপকের (স্টেশন ম্যানেজার) দায়িত্বে আছেন হাফিজ আহমদ। ২০০৮ সাল থেকে এই দায়িত্বে রয়েছেন তিনি। একই কর্মস্থলে তিনি বছরের পর বছর ধরে কিভাবে থাকেন, তা নিয়ে ওঠছে নানা প্রশ্ন। অভিযোগ ওঠেছে, দীর্ঘ সময় ধরে ওসমানী বিমানবন্দরে থাকার ফলে ‘অনিয়মের সাম্রাজ্য’ গড়ে তুলেছেন হাফিজ আহমদ। খোঁজ নিয়ে…
-
এবার পুরান ঢাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ড

প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ পুরান ঢাকার পর এবার আধুনিক ঢাকায়। বস্তি থেকে শুরু করে কেমিক্যাল গোডাউন, আধুনিক বহুতল ভবনে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ড। নিমতলীর ঘটনার ভয়াবহতায় সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু সতর্ক হয়নি। অগ্নিকাণ্ড প্রতিরোধে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। সমন্বিত কোনো তৎপরতাও দেখা যায়নি সেবা সংস্থাগুলোর পক্ষ থেকে। সে কারণেই গত মাসে…
-
বিমানের লোকসান ২০১ কোটি টাকা

প্রবাস বার্তা ২৪ডটকমঃ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংসদকে জানিয়েছেন, গত অর্থ বছরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেটেড ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান দিয়েছে। গত ২০১৭-১৮ অর্থবছরে বিমানের মোট আয় হয়েছিল ৪ হাজর ৯৩১ কোটি ৬৪ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর…