-
সিলেটে শোকদিবসে আওয়ামীলীগের র্যালি, শ্রদ্ধা নিবেদন

প্রবাসবার্তা২৪ ডটকম, সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে শোক র্যালি করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় । পরে শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতীতে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেটজেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। র্যালি ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদকামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ,আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসিরউদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি আবদুল খালিক,যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেনসহ জেলা, মহানগরআওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের শ্রদ্ধাঞ্জলি : জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেপশারহাজারো মানুষ। সকাল ১০ থেকে সিলেটে শুরু হয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম । সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিকসংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। এর আগে সিলেট সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয় শোকর্যালি । নগরীর প্রধান প্রধানসড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
-
আ ন ম শফিককে শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায়

প্রবাসবার্তা ২৪ ডটকম, সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক: সিলেটবাসী শেষবারের মতো শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানালো প্রিয় নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হককে। তাঁকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে জনতার। বিকেল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত আ ন ম শফিকুল হকের মরদেহ রাখা…
-
আজ জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী:

১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনাসদস্যর হাতে সপরিবারে নিহত হন তিনি। বিদেশে থাকার কারণে সেদিন প্রাণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। জন্ম-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার (যিনি…
-
আ ন ম সফিকুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

প্রবাস বার্তা ২৪ ডট কম নিউজ ডেস্কঃ অদ্য ১৪ই আগস্ট ২০১৯, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মো শফিকুল হক আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আ ন ম সফিকুল হক দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন । তিনি অবশেষে রোগের কাছেই পরাজিত হয়ে…
-
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিক আর নেই

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মো শফিকুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি নগরীর আল হারামাইন হাসপাতাল এ লাইফ সাপোর্টে ছিলেন সেখানে তিনি বুধবার ১৪ই আগস্ট বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।…
-
ছেলের লাশ আর দাফন করতে পারবেনা হবিগঞ্জের আলী

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম হবিগঞ্জ প্রতিনিধি: সৌদিআরবে মারা যাওয়া ছেলের মরদেহের কফিন বিমানবন্দর থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরেছেন আলী আহমদ (৬০)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার মৃত সারা মিয়ার ছেলে। শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় তিনি নিহত হন। এ সময় কফিনবাহী অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে প্রায় ২০ ফুট…
-
‘ভারতই টুকরো টুকরো হয়ে যাবে’ ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেছেন, ‘কাশ্মীরের মুসলিম রাজনৈতিক নেতাদের গ্রেফতার, গৃহবন্দি, বাড়তি লাখো সৈন্য মোতায়েনের মাধ্যমে মারাত্মক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ১৪৪ ধারা জারি করে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। ইন্টারনেট বন্ধ করে দিয়ে জাহেলি যুগের মতো মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। এ…
-
এমসি কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম এমসি কলেজ প্রতিনিধি :: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কলেজ প্রশাসন। ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘাতের আশঙ্কায় ছাত্রবাস বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ নিতায় চন্দ্র চন্দ স্বাক্ষরিত নোটিসে ছাত্রদের ছাত্রাবাস ছাড়তে নির্দেশ দেয়া হয়। জানা যায়, ৫ আগস্ট…
-
সিলেট থেকে ঢাকা যাচ্ছে ‘বিগ বস’!

প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ ‘বিগ বস’; যে নামটিইএখন বেশ আলোচিত। যেমন তার নাম তেমন তার গড়নও। বলছি ঈদুল আজহায় কোরবানির বাজারে ওঠাবিশালাকৃতির একটি ষাঁড়ের কথা। যার ওজন ৩৭ মণ (১৪৮০ কেজি)। জন্ম রাজশাহীতে হলেও এ ‘বিগ বস’ বেড়ে উঠেছে প্রবাসী অধ্যুসিত সিলেটের বিয়ানীবাজারে। বিয়ানীবাজারের শাহেদ ডেইরি ফার্মের ‘বিগবস’ নামের ষাঁড়টি ঈদবাজারে এবার রয়েছে আলোচনায় শীর্ষে। ‘বিগ বস’ শুধু নামেই নয়, তার সৌন্দর্য নজর কেড়েছে সবার। তাকেএক নজর দেখার জন্য অনেকে ভিড় করছেন সিলেটের বিয়ানীবাজারের পল্লী অঞ্চলের মাথিউরা গ্রামের শাহেদ আহমদের ডেইরি ফার্মে। পেছনের গল্প, শাহেদ বিদেশ যাওয়ার চেষ্টায় বিফল হয়ে শুরু করেন, ডেইরি ফার্মের ব্যবসা। শখের বসে উন্নত জাতের গরু পালন শুরু করেন। রাজশাহী থেকে তার কিনে আনা বাছুরটিই এখন দেশের সবচেয়ে বড়ষাঁড়দের একটি। আদর করে শাহেদ ষাঁড়ের নাম রেখেছেন ‘বিগবস’। এবার কোরবানির ঈদে এ ষাড়টি বিক্রিরআগ্রহের কথা জানিয়েছেন সৌখিন শাহেদ। এজন্য দাম হাঁকছেন ২৫ লাখ টাকা। সিলেটের বিভিন্ন হাটে সোমবার পর্যন্ত ১৫ লাখ টাকা দাম করছেন ক্রেতারা। তবে শাহেদ এ দামে ‘বিগ বস’কে বিক্রি করবেন না। এ জন্য সোমবার(আজ সন্ধ্যায়) ঢাকার গাবতলীর কোরবানীর হাটে নিয়ে যাবেন। তবে ১৮লাখ টাকা হলে তিনি বিক্রি করে দেবেন ‘বিগ বস’ নামের এ ষাঁড়টি; এ তথ্যও জানালেন খামারি শাহেদ। ‘বিগবস’ নামে বিরাটাকৃতির এই ষাঁড়টির ওজন ১৪৮০ কেজি। ১১ ফুট লম্বা আর উচ্চতা ৬ ফুট। শারিরীকঅবয়বের মতো এর দৈনিক খাদ্য তালিকাও বেশ ঈর্ষনীয়। এর খাদ্য তালিকায় নানা ধরণের দানাদার খাবার, খড়,ঘাসের পাশাপাশি আপেল, মালটা, গাজর, শসাও রয়েছে। তবে কোনো ধরণের এন্টিবায়টিক বা ক্ষতিকার ওষুধখাওয়ানো হয়নি দাবিও করেন শাহেদ আহমদ। চিকিৎসকও এ বিষয়টি নিশ্চিত করেছেন। সৌখিন খামারি শাহেদআহমদ বলেন, শখ করে এই ষাঁড়ের নাম রেখেছি ‘বিগবস’। এবারের ঈদের বাজারে ‘বিগবস’ সারাদেশের বড়গরুগুলোর একটি দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট দেয়ার পর অনেকেইএটি দেখতে আসছেন। দর, দামও করছেন। শাহেদ বলেন, সিলেটে ভালো দাম পাইনি, দেশের সবচেয়ে বড় কোরবানীর পশুর হাট ঢাকার গাবতলিতে আজসন্ধ্যায় (সোমবার) নিয়ে যাচ্ছি ষাঁড়টি। দর্শনার্থীরা শুধু বিরাটাকৃতির এই ষাঁড়টিই দেখছেন না, তারা শাহেদ আহমদের খামার সম্পর্কেও খোঁজ খবরনিচ্ছেন। এই ফার্মের সফলতার গল্প শুনে অনেকে স্বপ্ন দেখছেন এমন একটি খামার তৈরির করার। এদিকে বিয়ানীবাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রনজিৎ কুমার আচার্য বলেন, ‘বিগবস’ নামের এ ষাঁড়টিরবয়স ৪ বছর। একটি গরু সাধারণত ৬ বছরে পূর্ণ বয়স্ক বলা যায়। সে অনুযায়ী বিগবসের এখনকার স্বাস্থ্য উন্নয়নেরহার অনুযায়ী সে ৭৫ ভাগ হয়েছে। আগামী দুই বছরে এ ষাঁড়টি আরও ২৫ ভাগ বড় হবে। এটি দেশের মধ্যে একটি আদর্শ মাংসাসি ষাঁড় বলেও দাবি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার।
-
সিলেটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রবাস বার্তা ২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ সিলেট নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজের পাশ থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৯’র একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দলএএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মিরবক্সপুর গ্রামের তাজুল আহমেদের ছেলেসায়েক আহমেদ (৩৫) ও সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের ময়না মিয়ার ছেলে ওয়েজ মিয়া (২৪)। আটককৃতদের সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এরঅতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোঃ মনিরুজ্জামান।